তৃণমূল পরিচালিত পঞ্চায়েত উপ প্রধানের পদত্যাগ

আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ মে: তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান পদত্যাগ করলেন। ইতিমধ্যে তৃণমূলের ওই উপ প্রধান বিডিওর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। ঘটনাকে ঘিরে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ ব্লকের, দাসপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানাগেছে, দাসপুর ১ গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মিনল জানা এলাকার দাপুটে তৃণমূল নেতার উপপ্রধান পদ থেকে পদত্যাগের কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। যদিও দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সদস্য কার্তিক রায় জানান, বিধানসভা নির্বাচনের আগে থেকে দলের বিরুদ্ধে বিজেপির হয়ে রাতের অন্ধকারে প্রচারে নেমেছিলেন উপ প্রধান মিলন জানা। তাই ফল বেরোনোর পরেই ওই গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা মিলনের বিরুদ্ধে অনাস্থা আনার ব্যবস্থা নিতে শুরু করেছিল।
কিন্তু তারই মাঝে মিলন দাসপুর ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিকাশ নস্করের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

দাসপুর ১ নম্বর ব্লকের বিডিও বলেন, আমি মিলনবাবুর থেকে পদত্যাগপত্র পেয়েছি। অন্যদিকে সোমবার বেলা ১২টায় ওনাকে ডাকা হয়েছে শুনানির জন্য। ওই শুনানির পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিকও জানান, এবার নির্বাচনের আগে থেকেই মিলনবাবু দলের প্রচার থেকে বিরত ছিলেন ওঁনার বিরুদ্ধে অনাস্থা এনে সরানোর আগেই উনি নিজের ইচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মিলনবাবু অবশ্য জানান, তাঁর কিছু ব্যক্তিগত সমস্যা আছে সে কারণেই তিনি নিজের ইচ্ছায় এই পদ থেকে সরে যেতে চাইছেন। যদিও এই ঘটনায় শুরু জোর রাজনৈতিক শোরগোল। বিজেপির দাবি এটা তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের ফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *