জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: নারায়ণগড় ব্লকের বন্যা দুর্গত এলাকার মানুষদের সঙ্গে দেখা করলেন তৃণমূল নেতৃত্ব। দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয়। গত কয়েক দিনের নিম্নচাপের ভারী বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

বৃহস্পতিবার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যান ব্লক ও জেলা তৃণমূল নেতা-নেত্রীরা। বন্যা কবলিত এলাকায় গিয়ে দুর্গত মানুষদের সাথে কথা বলেন এবং শুকনো খাবার বিতরণ করেন দুর্গতদের। যেসব নেতা নেত্রী বন্যা পরিদর্শন করেন তাদের মধ্যে ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী কল্পনা শীট, জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক অপূর্ব অট্ট, ব্লক সভাপতি মিহির চন্দ ও কাওসার আলী।


