জে মাহাতো, আমাদের ভারত, খড়্গপুর, ২২ ফেব্রুয়ারি: খড়্গপুর পৌরসভায় তৃণমূলের টিকিট না পেয়ে অনেকেই দল পরিবর্তন করেছে। কিছু দিন আগে তৃণমূল ছেড়ে পুরনো দল কংগ্রেসে যোগ দিয়েছেন খড়্গপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর জাগদম্বা গুপ্তা। কংগ্রেস তাকে এবারেও ২১ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী করেছে।

খড়্গপুর শহরের তৃণমূল নেতাদের প্রতি তিনি ভীষণ ক্ষুব্ধ। সাংবাদিকদের ক্যামেরার সামনে তার ক্ষোভ ব্যক্ত করার সময় তিনি কেঁদে ফেলেন। তিনি বলেন, আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলা হয়েছে। ওয়ার্ডে এত কাজ করেছি তবুও টিকিট দেওয়া হল না। আমার সঙ্গে গাদ্দারি করেছে খড়্গপুরের তৃণমূলের নেতারা।

