জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি: মেদিনীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচার করলেন চলচ্চিত্র অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। মঙ্গলবার প্রথমে তিনি মেদিনীপুর পুরসভার ২ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মিতালী ব্যানার্জির সমর্থনে রোড শো করেন। এরপর ৩ নং, ২২ নং সহ একাধিক ওয়ার্ডে হুড খোলা জিপে রোড শো করে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করেন।
প্রচার শেষে সাংবাদিকদের তিনি জানান, মেদিনীপুরের তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করতে পেরে তিনি খুশি। মেদিনীপুরের মানুষ তাকে যেমন দুহাত তুলে স্বাগত জানিয়েছেন তেমনি পৌরসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদেরও আশীর্বাদ করবেন। মেদিনীপুরে জয়লাভ করবে তৃণমূল প্রার্থীরা এবং পৌরসভা গঠন করবে তৃণমূল।

