কেশপুরের স্কুলে শিক্ষকদের বিরুদ্ধে মদ মাংস খাওয়ার অভিযোগে বিক্ষোভ এলাকাবাসীর

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি: শিক্ষা প্রতিষ্ঠানে মদ মাংস খাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও এলাকার বাসিন্দারা। শিক্ষা প্রতিষ্ঠানে এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের দুই নম্বর অঞ্চলের মাইপুর এলাকায়।

গ্রামবাসীদের অভিযোগ, গত শনিবার মাইপুর প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে মদ মাংসের আসর বসিয়েছিল স্কুলের শিক্ষকরা। শিক্ষকরা নিজেরাই উদ্যোগী হয়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। শিক্ষকদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে যোগ  দেন অভিভাবকরাও।

যদিও এই অভিযোগ অস্বীকার করে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, শিক্ষকদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *