ডেবরা থানার পুলিশের সহযোগিতায় রক্তদান শিবির

জে মাহাতো, আমাদের ভারত, ২২ ফেব্রুয়ারি:
হাসপাতালগুলিতে রক্তের চাহিদার যোগান দেওয়ার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এবং ডেবরা থানার সহযোগিতায় মঙ্গলবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। রক্তদান শিবিরে পশ্চিম মেদিনীপুরের পুলিশ কর্মী এবং সিভিক ও ভিলেজ পুলিশ কর্মীরা মূলত রক্তদান করেন।

আজকের এই মহতি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডেবরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রণব পাত্র, ডেবরা সার্কেলের এসডিপিও গোবিন্দ সিকদার, কৃষি কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জি সহ অন্যান্য আধিকারিকরা। বর্তমানে রক্তের সংকট কালে রক্তদানের আবশ্যকতা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন জেলা পুলিশের আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *