তৃণমূল কিষান ক্ষেতমজুর সেলের কর্মী সভা শালবনিতে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: আজ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির কমিউনিটি হলে তৃণমূলের কিষান ক্ষেতমজুর সেলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভা থেকে আগামী পঞ্চায়েত ভোটে তৃণমূলের সমস্ত শাখা সংগঠনকে এক জোট হয়ে রাজনৈতিক লড়াই করার ডাক দেওয়া হয়। এছাড়াও কেন্দ্রের ১০০ দিনের কাজের বকেয়া এবং চাষের মরসুমে রাসায়নিক সারের মূল্য হ্রাস ও যোগান বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে সমস্ত কৃষক সমাজকে রাস্তায় নেমে আন্দোলনের ডাক দেওয়া হয় আজকের সম্মেলন থেকে।

কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্য কিষাণ ক্ষেত মজুর সেলের সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু। এছাড়াও উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ, ব্লক কৃষাণ ক্ষেত মজুর সেলের জেলা সাধারণ সম্পাদক সনৎ মাহাতো সহ অন্যান্য নেতারা।

এদিন এই সভা থেকে আগামী পঞ্চায়েত ভোটে সমস্ত শাখা সংগঠনকে এক জোট হয়ে রাজনৈতিক লড়াই করার ডাক দেওয়া হয়। এছাড়াও কেন্দ্রের ১০০ দিনের কাজের বকেয়া এবং চাষের মরসুমে রাসায়নিক সারের মূল্য হ্রাস ও যোগান বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে সমস্ত কৃষক সমাজকে রাস্তায় নেমে আন্দোলনের ডাক দেওয়া হয় আজকের সম্মেলন থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *