সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ এপ্রিল: পুলিশ দাঁড় করিয়ে জোর করে বাঁওড় দখল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।বিজেপির অভিযোগ, বাগদা বিধানসভার তৃণমূল প্রার্থী
পরিতোষ সাহার নেতৃত্বে ব্যক্তি মালিকানায় থাকা একটি
বাঁওড় জোর করে দখল করা হয়েছে।ভোটের জন্য গ্রামবাসীদের খেপিয়ে দিয়ে তিনি ব্যক্তি
মালিকানাধীন বাঁওড় খাস করে গ্রামবাসীদের মধ্যে
বিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাঁওড়ের মালিকরা থানায়
অভিযোগ জানিয়েছে।অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
স্থানীয়রা জানিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদার মশ্যমপুর এলাকায় ১৯.৬০ একর এই
বাঁওড়টি রয়েছে। সুশান্ত হীরা, চম্পা বিশ্বাস,
প্রবীর বিশ্বাসরা জানিয়েছেন,তারা ১৮ জন বাঁওড়টির
মালিক।তাদের দাবি, ১৯৮০ সালে
তারা জমিটি কেনেন।প্রায় ৪০ বছর ধরে সেখানে
মাছ চাষ করছেন, খাজনাও দিচ্ছেন।কয়েক মাস আগে কয়েকজনস্থানীয় বাসিন্দা ওই
জলাভূমিটি দখল করতে
গেলে তারা আদালতের দ্বারস্থ হয়েছিল।বর্তমানে বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে।
অভিযোগ, বাগদার তৃণমূল প্রার্থী পরিতোষ সাহার মদতে তার লোকজন এসে বাঁওড়ের আল কেটে দেয়।বাঁওড়ের চারপাশে তৃণমূলের পতাকা পুঁতে দেয়।চলে মাছ লুট।প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয় তাদের।

স্থানীয় তৃণমূল নেতা বিষ্ণু
বিশ্বাস সহ কয়েকজন ব্যাক্তি সামনে দাঁড়িয়ে থেকে বাঁওড়দখলের ঘটনা পরিচালনা
করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।থানায় অভিযোগ জানিয়েছেন ওই পরিবারগুলি।
বিজেপি নেতা কার্তিক বাইন বলেন”, বাঁওড়টিতে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে ওই পরিবার৷
বর্তমানে ওই বাঁওড়ের বিষয়টি আদালতে বিচারাাধীন।তার মধ্যেই এলাকার কিছু মানুষের ভোট পাওয়ার জন্যপরিতোষ সাহার লোকরা এই ঘটনা ঘটল।
অভিযোগ অস্বীকার করেছেনস্থানীয় তৃণমূল নেতা বিষ্ণু
বিশ্বাস ও তৃণমূল প্রার্থী
পরিতোষ কুমার সাহা। পরিতোষ বাবু বলেন,
আমাদের কর্মীদের বিরুদ্ধে
বিজেপির অভিযোগ
ভিত্তিহীন। শুনেছি ওই বাঁওড়টি নিয়ে
এলাকায় দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে।প্রচারে খুব ব্যস্ত আছি। এমন ঘটনা আমার জানা
নেই।

