স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ এপ্রিল:
ভোট বড় বালাই। আর হাতে সময় নেই। তাই সকাল সকাল বেড়িয়ে পড়ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা বাড়ি বাড়ি, রাস্তায় রাস্তায় ভোট প্রচারে। এবার নদিয়ার শান্তিপুরের তৃণমূল প্রার্থী অজয় দে তার নেতা কর্মীদের নিয়ে নিজে গরুর গাড়িতে করে ভোট প্রচারে বেড়িয়ে পড়লেন।
সূত্রের খবর, এদিন তৃণমূল প্রার্থী অজয় দে সাধারণ ভোটারদের সাথে জনসংযোগ বাড়াতে বাবলা অঞ্চলে গরুর গাড়িতে চেপে ভোট প্রচার করলেন। এলাকায় মানুষের কাছে যা ব্যাপক সাড়া ফেলেছে।
অজয় দে জানান, কোথাও পায়ে হেঁটে, কোথাও সাইকেলে, কোথাও আবার গরুর গাড়িতে যখন যেভাবে পারছি প্রচারে যাচ্ছি। আমাকে ওখানকার একজন কৃষক অনুরোধ করেছিল যে তার গাড়ি চড়ে একটু যেতে আমি তার সেই অনুরোধটাকে রক্ষা করলাম।

