স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৮ জুলাই: ইসলামপুরের জগতাগাও হাইস্কুল বুথে ব্যাপক গন্ডগোল। ব্যালটপেপার সহ অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেওয়ার অভিযোগ। ফলে বন্ধ রয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। জগতাগাও হাই স্কুলের ১০৮ নম্বর বুথের ঘটনা।

ভোট লুঠের পাশাপাশি ব্যালট বাক্স আগুন পুড়িয়ে দেওয়া হয়। ভেঙ্গে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরাও। স্কুলে ভাঙ্গচুর চালানোর পাশাপাশি রাস্তায় ব্যালট পেপার ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ তৃণমূল ও নির্দল সমর্থকদের সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায়।

