স্নেহাশিস মুখার্জি, নদীয়া, ৮ জুলাই: রাতের অন্ধকারে ব্যালট লুঠ করে দেদার ছাপ্পা মারা হয়। সকালে সেই ব্যালট পেপার বাক্সে ঢুকিয়ে সিল করে দেয়। অভিযোগ তৃণমূলের দিকে। চাকদহ ব্লকের ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের 251, 252, 253 নং বুথের ঘটনা।

এই ঘটনার প্রতিবাদে, শিমুরালি – কালিবাজার রাজ্য সড়ক এর মন্ডলহাটে রাস্তা অবরোধ বিজেপি।
অন্যদিকে, ভোট দিতে না পেরে গ্রামবাসীরা ব্যালট বাক্স পুড়িয়ে দেয় বলে অভিযোগ।

