করোনার বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের হেল্পডেস্ক চালু বালুরঘাটে, অক্সিজেন সহ ত্রিমুখী পরিষেবা দেবার প্রতিশ্রুতি

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৮ মে: কোভিড মোকাবিলায় বালুরঘাটে ত্রিমুখী পরিষেবা চালু করল তৃণমূল কংগ্রেস। শহরের অসুস্থ রুগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন পরিষেবা, রুগীদের হাসপাতালে পৌছবার জন্য এম্বুলেন্স সহ কোভিড আক্রান্তদের বাড়ি স্যানিটাইজেশন করার প্রতিশ্রুতি তৃণমূলের। শুক্রবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেওয়ার লক্ষ্যে সঙ্ঘবদ্ধ হন সংগঠনের কর্মকর্তারা।

এদিন সকালে বালুরঘাটের মোক্তার পাড়া এলাকায় তৃণমূলের জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক ডেকে একথা জানান তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি শংকর চক্রবর্তী, জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর ললিতা টিজ্ঞা ও সুভাষ চাকী, কুমারগঞ্জের বিধায়ক তোরাব হোসেন মন্ডল প্রমুখ।

তৃণমূল নেতৃত্ব জানান, মূলত বালুরঘাট পৌরসভা এলাকার বাসিন্দাদের সুবিধার্থে তাদের এই ত্রিমুখী পরিষেবা চালু থাকবে। শহরের মানুষরা যাতে এই পরিষেবাগুলি তাদের প্রয়োজনে পেতে পারে সেই কারনে এদিন তৃণমূলের পক্ষ থেকে একটি হেল্পলাইন ফোন নম্বরও প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *