কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর বৈঠক, ছিলেন না মুখ্যমন্ত্রী

জে মাহাতো, মেদিনীপুর, ২৮ মে:
পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা বায়ুসেনা ঘাটিতে নির্ধারিত সময়ে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আসেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং  রাজ্যপাল জগদীপ ধনকর। মুখ্যমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ  করেন প্রধানমন্ত্রীর সাথেl বৈঠকে মুখ্যমন্ত্রী ছিলেন না। মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে বৈঠকে ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র।

পশ্চিমবঙ্গে ঘুর্ণিঝড় যস আঘাত হানার ৪৮ ঘণ্টার মধ্যে  প্রধানমন্ত্রী রাজ্যের দুর্গতপীড়িত এলাকাগুলি পরিদর্শন করেছেন বলে প্রধানমন্ত্রীকে কৃতঞ্জতা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটিতে  প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করার পর মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত জেলাগুলি পরিদর্শনে যানl তার আগে তিনি লিখিত আকারে ক্ষয়ক্ষতির বিবরণ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। পরে রাজ্যপাল জাগদীপ ধনকার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী প্রধানমন্ত্রীর বৈঠকে যোগ দেন। বৈঠকে মুখ্যমন্ত্রী ছিলেন না। তিনি দীঘার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে চলে যান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাকুল্যে তাঁর দেড় মিনিটের সাক্ষাত হয়েছে। রাজনৈতিক মহলের বক্তব্য বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীকে বৈঠকে ডাকায় তিনি বৈঠক এড়িয়ে যান।
বৈঠক শেষে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, এখন রাজনীতি করার সময় নয়, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। শুভেন্দু জানান, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকাগুলি হেলিকপ্টারে পরিদর্শন করেছেন এবং তিনি যা করা উচিত তাই  করবেন বলেও আশা ব্যক্ত করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী জানান, রাজ্যের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করাটাই তাদের লক্ষ্য ছিল আর সেই কাজটাই তারা করেছেন। এখন রাজনীতি করার সময় নয় বলে তিনিও মন্তব্য করেনl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *