আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১২ নভেম্বর: তৃণমূল কংগ্রেস সার্কাস পার্টিতে পরিণত হয়েছে এই সরকার গণতন্ত্রবিরোধী। কংগ্রেস তার সেই মানসিকতা তুলে ধরছে বলে তৃণমূলের কংগ্রেস ভীতি যাচ্ছে না। আজ বহরমপুরে কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
তিনি বলেন কংগ্রেসের প্রতি তৃণমূলের ভীতি যাচ্ছে না। কংগ্রেস মানুষের জন্য আন্দোলন করে। জেলার মানুষ ও পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই তৃণমূল সরকারের গণতন্ত্রবিরোধী মানসিকতার উদাহরণ তুলে ধরা হচ্ছে। কান্দির এসডিওকে লিখিত দেওয়া হয়েছিল এবং এই মহকুমা শাসক বলছেন কোভিডের কারণে মিছিল ও সভা করতে দেওয়া হবে না। তাও একমাস পরে সে কথা জানানো হচ্ছে। আমাদের দাবি, দ্বারকা নদের উপরে যে ব্রিজ সেই ব্রিজ দীর্ঘদিন বন্ধ থাকার কারণে মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে, যদি আপনারা ব্রিজ করতে না পারেন আপনাদের ক্ষমতা না থাকে সামরিক বাহিনীকে দায়িত্ব দেন। ছোট্ট একটি নদী তার উপরে দীর্ঘদিন ধরে ব্রিজ এখনো পর্যন্ত হলো না। এতে মানুষের জন্যই কংগ্রেস আন্দোলন করছে। অধীর চৌধুরী বলেন, বাংলায় বিজেপি থাকবে না। তৃণমূল পার্টি সার্কাসে পরিণত হয়েছে।

