জঙ্গলমহলে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূলের কৃষক সংগঠন

অমরজিৎ দে ,ঝাড়গ্রাম, ২৫ জুলাই:
কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে ফের আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেস। আন্দোলনের পরিকল্পনা করতে আজ ঝাড়গ্রামে কিসান ক্ষেতমজুর সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠক করলেন সংগঠনের সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু।

এদিন বৈঠক শেষে পূর্নেন্দু বসু সংবাদিকদের বলেন, “এই সংগঠনকে জঙ্গলমহলের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিতে হবে।সংগঠনে কৃষান, খেত মজুররাই সংখ্যাধিক থাকবেন। রাজ্য সরকার কৃষকদের মধ্যে এবং তাদের জন্য যা করেছে তা প্রচারে নিয়ে আসতে হবে। কেন্দ্রীয় সরকার যেসব কৃষক বিরোধী নীতি, আইন কানুন করেছে তার বিরুদ্ধে প্রচার করা, দিল্লির উপকন্ঠে যে কৃষক আন্দোলন চলছে সেই আন্দোলনের সমর্থনে রাস্তায় নামা, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে পূর্ণেন্দু বসু ছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু, রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *