কেশপুরের মন্তা ডিজিট্যাল ক্লাবের রক্তদান শিবির

জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই:
কেশপুর ব্লকের মন্তা গ্রামে ডিজিটাল ক্লাবের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে ৫ জন মহিলা সহ ৪২ জন রক্তদান করেন। ১৮ বছরের ঊর্ধ্বে এবারই প্রথমবার রক্ত দিয়েছেন ৬ জন।

শিবিরের উদ্বোধন করেন কেশপুরের বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা। 

উপস্থিত ছিলেন কেশপুর থানার আধিকারিক অঞ্জনী কুমার তিওয়ারি, সমাজকর্মী উত্তমানন ত্রিপাঠি, ভাস্কর চৌধুরী, দুর্লভ ঘোষ, প্রদ্যুৎ পাঁজা, শিক্ষক স্নেহাশিস চৌধুরী।  অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন রুহুল আমিন, আহম্মদ হোসেন, জাহাঙ্গীর আলম, মিসবাবুল হক, মুক্তারুল রহমান।

রক্তদানের পাশাপাশি কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে স্থানীয় চিকিৎসক ডা. ফায়েজ মহম্মদ, ডা.হামিদ আলি, ডা. মজাহার আলিকে সম্বর্ধনা জানানো হয়। শিউলি সাহা কোভিড পরিস্থিতিতে রক্তদান শিবির আয়োজনের জন্য মন্তা ডিজিটাল ক্লাবের প্রশংসা করেন।

 রক্তদান আন্দোলন কর্মী স্নেহাশিস চৌধুরী রক্তদানের উপকারিতা ও শিবির আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। মন্তা ডিজিটাল ক্লাবের সম্পাদক সারেফুল আলম ও সভাপতি আবু তোরাব  জানান, এটি তাঁদের তৃতীয় বার্ষিক প্রচেষ্টা। শিবির থেকে রক্ত সংগ্রহ করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। শিবিরে সবুজায়নের বার্তা দিতে প্রত্যেক রক্তদাতা ও অতিথিদের চারাগাছ উপহার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *