নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দুই মহিলাকে আটক করল বিএসএফ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ জুলাই:
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে দুই মহিলাকে আটক করল বিএসএফ। সুত্রের খবর, নদিয়ার
ভীমপুর থানার অন্তর্গত রাঙ্গিয়ারপোতা গ্রাম থেকে তাদের আটক করা হয়।এখানকার তিন কিলোমিটারের মধ্যে মানুষজন বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করেন প্রতিনিয়ত। সেখান দিয়ে গতকাল দুপুরে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় দুই মহিলাকে বিএসএফের ৮২ নম্বর ব্যাটেলিয়ান আটক করে। বিএসএফ তাদের ভীমপুর থানার হাতে তুলে দেয়।

রবিবার দুই মহিলাকে স্পেশাল কোর্টে তোলা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, তারা কলকাতা এবং মুম্বাইয়ে হোটেলে বার ডান্সারের কাজের জন্য বাংলাদেশ থেকে এদেশে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *