কামারহাটিতে দলীয় নেতাকে চপার দিয়ে কোপ দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে, এলাকায় উত্তেজনা

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১১ ডিসেম্বর:
কামারহাটিতে তৃণমূল নেতাকে চপার দিয়ে কোপ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

জানা গেছে, রক্তদান শিবিরের অনুষ্ঠান থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন কামারহাটির তৃণমূল নেতা আলী রাজা, কামারহাটির পাঁচ মাথার মোড় পার করার পর স্থানীয় কাউন্সিলর আফসানা খাতুনের ছেলে নওয়াজ সিকান্দার চপার দিয়ে আলী রাজার ওপরে আক্রমণ করে, ধারালো চপার দিয়ে এলোপাথাড়ি কোপ দেয় তৃণমূল নেতাকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। আহত তৃণমূল নেতাকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে কাউন্সিলরের ছেলে পলাতক, গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *