পার্থ খাঁড়া, আমাদের ভারতের, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর: মিথ্যে মামলা ফাঁসানোর অভিযোগে গ্ৰেফতার হওয়া বিজেপির পঞ্চায়েত সদস্য ৪৮ দিন পর গতকাল আদালত থেকে জামিন পান। আজ খড়্গপুর গ্ৰামীনের গোকুলপুর বিজেপির পক্ষে তারই প্রতিবাদে ধিক্কার মিছিল এবং পঞ্চায়েত ভোটের আগে বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে তৃণমূল সরকারের বিরুদ্ধে বুথ চলো অভিযান কর্মসূচি পালন করা হয়। এলাকায় এলাকায় তৃণমূলী সন্ত্রাস, দলদাস পুলিশ দিয়ে বিজেপি কর্মীদের উপর হেনস্তা, রাজ্যের বেকার সমস্যা, তৃণমূলের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে একটি প্রতিবাদ সমাবেশও করা হয়। তাছাড়া জামিনে মুক্ত বিজেপি পঞ্চায়েত সদস্যকে দলের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়।

আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক তপন ভুঁইঞা, মন্ডল সভাপতি বুদ্ধ পলমল সহ স্থানীয় নেতৃবৃন্দ। এই প্রতিবাদ কর্মসূচিতে প্রায় কয়েক হাজার সাধারণ মানুষ অংশ নেয়।


