আমাদের ভারত, আরামবাগ, ১৫ জুলাই: এবার জনরোষের শিকার পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও উপপ্রধান। উপপ্রধানকে পাশে বসিয়ে প্রধানকে ল্যাম্পপোস্টে বেঁধে চললো চড়- থাপ্পড়। আরামবাগের গৌরহাটি-২ পঞ্চায়েতে এমনই ঘটনার ছবি ভাইরাল।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয় বাজারে একদল মহিলা সহ সাধারণ মানুষ পঞ্চায়েত প্রধান যদুনাথ সিং-কে ল্যাম্পপোস্টে বেঁধে রেখেছেন। পাশেই বসানো হয়েছে পঞ্চায়েতের উপপ্রধান শিবশঙ্কর দত্তকে। নারী নিগ্রহ, দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে সরব হন স্থানীয়রা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রকাশ্যে চলে চড়-থাপ্পড়।
ঘটনার খবর পেয়ে আরামবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নেতাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এ বিষয়ে বলেন, পঞ্চায়েতে দুর্নীতি করেছে, সাধারণ মানুষজনদের কাছ থেকে টাকা পয়সা লুটপাট করেছিল। জমি জোরপূর্বক নিজের নামে করিয়ে নিয়েছিল। বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। রাজ্যে সরকার পাল্টেছে পুলিশ পুলিশের কাজ করছে।

