TMC, Arambagh, জনরোষের শিকার আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, বাড়ি ঘেরাও করে “চোর চোর” স্লোগান

আমাদের ভারত, আরামবাগ, ১৫ জুলাই: এলাকায় অশান্তি, জমি দখল, সাধারণ মানুষকে হেনস্তা, প্রভাব খাটানো, দুর্নীতি সহ একাধিক অভিযোগে বুধবার জনরোষের মুখে পড়লেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার। তার বাড়ি ঘেরাও করে চোর চোর স্লোগান দিতে থাকেন জনতা। খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে সভাপতিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় চলে ডিম থেরাপি। ডিম ছুড়ে মারধরের পাশাপাশি তাকে ঘিরে দেওয়া হয় চোর চোর স্লোগান। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় আরামবাগের কাপসিট এলাকায়। এলাকার মানুষের বিক্ষোভে পঞ্চায়েত সমিতির সভাপতিকে উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে।

বিক্ষোভকারীদের অভিযোগ, শাসক দলের দাপটে উনি এলাকায় বহু অত্যাচার চালিয়েছেন। জোর করে জমি দখল করেছেন। ওই তৃণমূল নেতার শাস্তির দাবিতে সরব হন সকলে।

আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ জানান, গৌরহাটি অঞ্চলের প্রধান ও উপপ্রধান মানুষের ওপর অত্যাচার করেছে। মানুষদের কাছ থেকে টাকা নিয়েছে। পঞ্চায়েতেও দুর্নীতি করেছে। সাধারণ মানুষদের থেকে টাকা- পয়সা লুটপাট করেছে। জমি জোরপূর্বক নিজের নামে করিয়ে নিয়েছে। বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে সরকার পাল্টেছে। পুলিশ পুলিশের কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *