বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় লাভ করলেন টিটাগড় পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুরেশ প্রসাদ

আমাদের ভারত, ব্যারাকপুর, ১০ ফেব্রুয়ারি: নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় লাভ করলেন টিটাগড় পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুরেশ প্রসাদ। মঙ্গলবার তৃণমূল প্রার্থী সুরেশ প্রসাদ তার মনোনয়ন পত্র স্কুটিনি করার জন্য ব্যারাকপুর প্রশাসনিক ভবনে যান। সেই সময় তাকে প্রশাসনিক ভবন থেকে জানানো হয় যে তার মনোনয়নপত্রের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের মনোনয়ন পত্র জমা
পড়েনি। অর্থাৎ তাকে ২১ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলার হিসেবে ঘোষণা করা হয়।

এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত সুরেশ প্রসাদ। তিনি সদ্য এসেছেন রাজনীতিতে। আর এসেই এই জয় পেয়ে স্বভাবতই খুশি তিনি ও তার পরিবার। তার জয়ের খবর ছড়িয়ে পড়তেই সুরেশ বাবুর বাড়ির সামনে ভিড় করেন এলাকার তৃণমূল কর্মীরা। চলে আবির খেলা ও মিষ্টি মুখ করার পালা।

এদিন জয়ী সুরেশ বাবু বলেন, “আমি তো আমার মনোনয়ন পত্র স্কুটিনি করতে গিয়েছিলাম। সেখানে আধিকারিকরা বললেন আমার এসবের দরকার নেই কারণ আমার বিরুদ্ধ কোনো রাজনৈতিক দলের মনোনয়পত্র জমাই পরেনি। আমি খুব খুশি যে আমি এত দিন সমাজসেবী হিসেবে মানুষের জন্য যে কাজ করেছিলাম তার ফল আমি পেয়ে গেছি। আমি খুব খুশি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *