TMC, Khargapur, খড়্গপুরে প্রভাতফেরির মাধ্যমে নববর্ষ উদযাপন ও প্রচার তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বাংলা নববর্ষ উপলক্ষে খড়্গপুর শহরে উৎসবের আবহে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য প্রভাতফেরি। শহরের ৬ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকার সৎসঙ্গ মন্দির থেকে শুরু হয়ে হরিচাঁদ মন্দির হয়ে উত্তম চক পর্যন্ত এই প্রভাতফেরি হয়।

সকালের এই শোভাযাত্রায় স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতির ছোঁয়ায় সজ্জিত এই প্রভাতফেরি নববর্ষের আনন্দকে আরও উজ্জ্বল করে তোলে।

এই অনুষ্ঠানের মাধ্যমে একদিকে যেমন বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়, অন্যদিকে খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার তাঁর রাজনৈতিক প্রচারও শুরু করেন। প্রভাতফেরিতে তাঁর উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করে।

স্থানীয়দের মতে, এই ধরনের উদ্যোগ শহরের সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সামাজিক সংহতি আরও মজবুত করে। নববর্ষের এই প্রভাতফেরি তাই উৎসব ও রাজনীতির এক মিলিত আবহ তৈরি করেছে খড়্গপুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *