বনগাঁয় শ্লোগানের মধ্যে দিয়ে মনোনয়ন পত্র জমা দিল তৃণমূল ও বিজেপি

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ ফেব্রুয়ারি: বুধবার উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার তৃণমূল কংগ্রেসের ২২ জন, বিজেপির ২২ জন এবং বিক্ষুব্ধ তৃণমূলের ২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এদিন রাজনৈতিক দলের প্রার্থীরা তাঁদের দলীয় কার্যালয় থেকে মিছিল করে বনগাঁ মহকুমা শাসকের অফিসে আসেন। সেখানে তাঁরা মনোনয়নপত্র জমা করেন। সিপিএমের ১৫ জন ও কংগ্রেসের ৭ জন প্রার্থী সোমবার মনোনয়ন জমা করেছেন।

এদিন তৃণমূল প্রার্থীদের সঙ্গে মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য মিছিলে হাঁটেন বনগাঁ জেলা সভাপতি আলোরানী সরকার। বিজেপি প্রার্থীদের সঙ্গে ছিলেন বনগাঁর বিধায়ক অশোক কীর্তনিয়া।

বনগাঁ পুরসভায় রয়েছে ২২টি আসন। মনোনয়ন পত্র জমা দিতে এসে বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া বলেন, ২২টি ওয়ার্ডে আমাদের প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। বনগাঁর মানুষের আশীর্বাদে আমরা ২২ টি আসনেই জয় লাভ করবো।

অন্যদিকে তৃণমূলের বনগাঁ জেলা সভাপতি আলোরানী সরকার বলেন, মনোনয়ন জমা দিতেই মানুষের এতো সমাগম তা দেখলেই বোঝা যায় ২২ টি ওয়ার্ডেই বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *