মালদা পুরনির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি প্রার্থীরা

আমাদের ভারত, মালদা, ৯ ফেব্রুয়ারি: আগামী ২৭ তারিখ ১০৮ টি পৌরসভার সাথে হতে চলেছে ইংরেজবাজার পৌরসভার নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে বুধবার দুপুরে ইংলিশ বাজার বিধানসভার বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর নেতৃত্বে বিজেপি প্রার্থী ও কর্মী সমর্থকদে নিয়ে এক মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল শেষে প্রার্থীরা জেলা প্রশাসনিক ভবনের কাছে এসে পৌঁছায় তারপর এক এক করে মনোনয়নপত্র জমা দেন।

জানা যায়, এই দিন ইংরেজবাজার পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অম্লান ভাদুরি, ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নারায়ণী ব্যানার্জি এবং ১১নং ওয়ার্ডের প্রার্থী মধুমিতা স্বর্ণকার, ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী বিজেপির বিশ্বজিৎ রায়, ১৪ নম্বর ওয়ার্ডের হয়ে ডলি চৌধুরী ঘোষের পাশাপাশি পৌরসভার ছয় নম্বর এবং এগারোয় তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র জমা করেন। এই মর্মে গোটা মালদা শহরজুড়ে এক মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলে দলীয় কর্মীরা বিজেপির ঝান্ডা হাতে অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *