ভুয়ো টিকাকরণ কান্ডে প্রতারক দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষীর সঙ্গে রাজভবনের যোগাযোগের অভিযোগ তৃণমূলের

রাজেন রায়, কলকাতা, ১ জুলাই: তৃণমূল নেতা মন্ত্রীদের সঙ্গে প্রতারক দেবাঞ্জনের ছবি দেখিয়ে এতদিন অভিযোগ করেছিল বিজেপি। এবার দেবাঞ্জনের নিরাপত্তারক্ষীর সঙ্গে রাজ্যপালের যোগসুত্রের প্রমাণ সামনে আনল তৃণমূল। এদিন সাংবাদিক বৈঠক করেন সুখেন্দু শেখর রায়। তিনি সাংবাদিক বৈঠক থেকে দুটি ছবি ফাঁস করেন। একটি ছবিতে দেখা যায় প্রতারক দেবাঞ্জনের পিছনে নিরাপত্তারক্ষী অরবিন্দ বৈদ্য দাঁড়িয়ে রয়েছেন। আবার সেই নিরাপত্তারক্ষী রাজভবনে রাজ্যপালের পরিবারের সাথে দাঁড়িয়ে রয়েছেন। রাজ্যপালের সঙ্গে অরবিন্দ বৈদ্যের ছবি প্রকাশ করেন সুখেন্দু শেখর রায়। অর্থাৎ দেবাঞ্জনের নিরাপত্তারক্ষীর সাথে রাজ্যপালের যোগ ছিল এমনই অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস।

কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতারক দেবাঞ্জন দেবের দেহরক্ষী রাজভবনে কী করছিলেন প্রশ্ন তোলেন তিনি। সাংবাদিক বৈঠক থেকে পরপর দুটি ছবি ফাঁস করা হয়। প্রথম ছবিটিতে সুখেন্দু শেখর রায় দেখান দেবাঞ্জন দেবের পিছনে তার দেহরক্ষী অরবিন্দ বৈদ্য দাঁড়িয়ে রয়েছেন। আর দ্বিতীয় ছবিতে সেই দেহরক্ষী অরবিন্দ বৈদ্য দাঁড়িয়ে রয়েছেন রাজ্যপাল এবং রাজ্যপালের পরিবারের সাথে বেশ হাসিমুখে। রাজ্যপালের সাথে দেবাঞ্জনের দেহরক্ষীর ছবি প্রকাশ করে তাদের মধ্যে ঘনিষ্ঠতার সম্পর্ক ছিল, এমনটাই অভিযোগ তুললেন সুখেন্দু শেখর রায়। অবিলম্বে এই বিষয়ে তদন্ত হওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান সুখেন্দু শেখর রায়।

ভুয়ো টিকাকরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছিলেন বিজেপি নেতৃত্ব। যেখানে দেখা গিয়েছিল শাসক দলের নেতাদের সাথে দেবাঞ্জনের ছবি ছিল। ছবিগুলি সামনে আসতেই উত্তাল হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। এবার তৃণমূলের তরফ থেকে দেবাঞ্জনের দেহরক্ষীর সাথে রাজ্যপালের ছবি প্রকাশ করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *