সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১ জুলাই: এক অভিনব উদ্যোগে চিকিৎসক দিবস পালন করল বাঁকুড়া জেলা পুলিশ প্ৰশাসন। করোনা পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকৰ্মীদের সম্বৰ্ধনা জানাতে আজ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্ৰে হাজির হন পুলিশ আধিকারিকরা। তাদের সম্বৰ্ধনা জানানোর পাশাপাশি হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণের জন্য গাছের চারা দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস জানান, চিকিৎসক দিবসে চারাগাছ দিয়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ কৰ্মী ও তাদের পরিবারের প্ৰতি শ্ৰদ্ধা জানিয়ে দিনটি পালন করা হয়।

চিকিৎসক দিবস উপলক্ষ্যে জেলা প্ৰশাসনের উদ্যোগে আজ বিকালে এক অনুষ্ঠানের আয়জন করা হয়। করোনার প্ৰকোপ সত্বেও এক শ্ৰেণির মানুষের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করে উদ্বিগ্ন অবসরপ্ৰাপ্ত চিকিৎসক ডাঃ প্ৰিয়তোষ ধল্ল বেলিয়াতোড় বাজার সহ সংখ্যালঘু অধ্যূষিত লালবাজার, ডাঙ্গরপাড়া এলাকায় মাস্ক বিলি করে মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।

