ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার নার্সদের সম্বর্ধনা দিলেন বিজেপি বিধায়ক

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: ১ জুলাই ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম এবং প্রয়াণ দিবস স্মরণে রেখে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট নিজের বিধায়ক কার্যালয়ে ডঃ বিধান চন্দ্র রায়ের ছবিতে মালা দিয়ে সম্মান জানান তারপর ঘাটাল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে চিকিৎসক এবং নার্সদের সংবর্ধনা দিলেন।

এই দিনটি চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। বিধায়ক ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে চিকিৎসক এবং নার্সদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেন।
তিনি বলেন, ডাক্তার বিধানচন্দ্র রায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে চিকিৎসকরা কাজ করে চলেছেন। করণা পরিস্থিতিতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসার পরিষেবা দিয়েছেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা।

চিকিৎসক এবং নার্সরা বলেন, বিধায়কের সংবর্ধনা পেয়ে তারা আনন্দিত। এই পরিষেবাতে কোনো ছুটি নেই। তারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন অন্যান্য দিনের মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *