রাজগঞ্জে দুষ্কৃতিদের গুলিতে জখম তৃণমূল কর্মীর মৃত্যু, সঠিক তদন্তের দাবিতে মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীদের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৩ নভেম্বর: দুষ্কৃতিদের গুলিতে গুরুতর আহত তৃণমূল কর্মীর মৃত্যু হল আজ সকালে। মাথায় গুলি লাগায় গুরুতর আহত ওই তৃণকর্মী সোলেমান মহম্মদকে প্রথমে শিলিগুড়ির একটি বেসকারি হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সকালে সেখানেই তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে৷

আজ মৃতদেহ ময়নাতদন্তের পর সঠিক তদন্তের দাবিতে ভুটকি বাজার এলাকায় মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে এলাকার বাসিন্দারা। তাদের দাবি, পুলিশ সঠিক তদন্ত করছে না, সেই কারণেই দোষীরা এখনও কেউ গ্রেফতার হয়নি।

এদিকে জাতীয় সড়ক অবরোধের কারণে রাস্তার দুই ধারে প্রচুর যানবাহন আটকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে৷ ঘটনারস্থলে রাজগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *