সাথী দাস, পুরুলিয়া, ২৩ নভেম্বর: শেষ পর্যন্ত ভোটাভুটিতে পরাস্ত হল বিজেপি। অপসারিত হলেন বিজেপি প্রধান। ঘটনাটি পুরুলিয়ার জয়পুর ব্লকের রোপো পঞ্চায়েতের। এই রাজনৈতিক কৌশলের জয়ে হালে পানি পেল গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার ঘাসফুল শিবির। কর্মীদের মনোবল বাড়াতে আজ নবনিযুক্ত প্রধান মনীন্দ্র ভূমিজকে মালা পরিয়ে সবুজ আবীরে অকাল হোলি খেললেন তৃণমূল নেতারা।

বিজেপি পরিচালিত রোপো পঞ্চায়েতে প্রধানকে অপসারণ করতে কৌশল অবলম্বন করে তৃণমূল। সেইমতো আজ পঞ্চায়েত সভাকক্ষে তৃণমূলের পক্ষে ৭ টি এবং বিজেপির পক্ষের ৪ টি ভোট পড়ে। আর ভোটাভুটির পরই উল্লাসে ফেটে পড়েন তৃণমূল নেতা কর্মীরা।
বিজেপির পক্ষ থেকে বলা হয় এটা তৃণমূল প্রলোভন দেখিয়ে ক্ষমতায় এসেছে। মানুষ এর জবাব দেবে।

