খড়্গপুরে দুয়ারে সরকার ক্যাম্পে ঢোকার আগে বিজেপির পঞ্চায়েত উপপ্রধানকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ আগস্ট:
দুয়ারে সরকার ক্যাম্পে ঢোকার আগেই বিজেপির পঞ্চায়েত উপপ্রধানকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত যফলা এলাকায়। আজ বুধবার যফলা হাই স্কুলে দুয়ারে সরকারের ক্যাম্প কর্মসূচি চলছিল। সেই ক্যাম্পে তৃণমূলের লোকেরা ঢুকে সাধারণ মানুষদের ভুল বোঝাচ্ছে শুনে বড়কলা গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান স্বপন বেরা সেখানে পৌঁছান। কিন্তু তাকে দুয়ারে সরকারের ক্যাম্পে ঢুকতে বাধা দেয় কিছু লোক। এবং পরে মারধর করে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *