বাংলায় সন্ত্রাসের শেষ হবেই, উত্তর দিনাজপুরে বললেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৫ আগস্ট: বাংলায় সন্ত্রাসের শেষ হবেই। মহামান্য উচ্চ আদালত যে ঐতিহাসিক রায় দিয়েছে তাকে আমরা সম্মান করি। আমাদের বিশ্বাস আইন আইনের পথে চলবে। ফলে বাংলায় পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে শহিদ সম্মান যাত্রায় এসে একান্ত সাক্ষাৎকারে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।

তিনি বলেন, প্রত্যেকটি শহিদ পরিবারের পাশে থাকার যে অঙ্গীকার তাঁরা দিয়েছিলেন সেটা পূরণ করার লক্ষ্যে শহিদদের পুণ্য জন্মভূমিকে প্রণাম করে আগামী দিনে বাংলায় পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ গ্রহণ করেছি। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলছি। তিনি বলেন, এই লড়াই করতে গিয়ে বহু বাধার সম্মুখীন হয়েছি আমরা। কিন্তু আমরা সমস্ত বাধাবিঘ্ন উপেক্ষা করে এই পথ অতিক্রম করে চলছি। গত ১৭ তারিখ শিলিগুড়ি থেকে এই শহিদ সম্মান যাত্রা শুরু হয়েছিল। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার হয়ে গতকাল মালদাতে শহিদ সম্মান করে আজ দক্ষিণ দিনাজপুর করে উত্তর দিনাজপুর জেলায় প্রবেশ করলাম।

এদিন তিনি উত্তর দিনাজপুর জেলায় প্রবেশ করার সময় ফতেপুর মোড়ে বিজেপির নেতা থেকে কর্মীরা সকলে তাঁকে অভিনন্দন জানান। এরপর কালিয়াগঞ্জ এর ধনকল মোড়ে শহিদ স্মৃতিতে মাল্যদান করেন, তারপর উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জেরর মা বয়রা কালী মন্দিরে গিয়ে পুজোর দেন।

এরপর কর্মীদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হন। এ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আজকের এই শহিদ সম্মান যাত্রাকে কেন্দ্র করে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *