পশ্চিম মেদিনীপুরে বাজ পড়ে মৃত্যু গৃহবধূর

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ আগস্ট:
বুধবার বিকেলে হঠাৎ বজ্রপাত সহ বৃষ্টির সময় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানা এলাকার চন্ডীতলা গ্রামে। মৃত গৃহবধূর নাম দিপালী দাস বলে পুলিশ জানিয়েছে। এদিন বিকেলে যুগ্নির জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিলেন বছর ৪৫-এর গৃহবধূ দিপালী দাস। বিকেল ৩.৩০ নাগাদ শুরু হয় বজ্রপাত সহ প্রবল বৃষ্টি। সেই সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিছুক্ষণ পর খবর পেয়ে আনন্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *