স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৭ নভেম্বর:
আজ বিশিষ্ট কবি যতীন্দ্রমোহন বাগচীর জন্ম দিবস। নদিয়া জেলার করিমপুর জামশেরপুর গ্রামে ১৮৭৮ খ্রিস্টাব্দে ২৭ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। কলকাতার কলেজ থেকে বিএ পাস করেন, কলকাতা কর্পোরেশনের লাইসেন্স ইন্সপেক্টর, এফএম গুপ্ত কোম্পানির ম্যানেজার প্রভৃতি নানা পদে চাকরি করছেন।
যতীন্দ্রমোহন বাগচী অল্প বয়স থেকেই কাব্যচর্চা শুরু করেন। বিখ্যাত পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হলে তিনি কবি হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। তাঁর লেখা খুবই জনপ্রিয় দুটি কবিতা “কাজলা দিদি” ও “অন্ধ বন্ধু” ।
করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের উদ্যোগে গত বছরে নদিয়া করিমপুর বাস স্ট্যান্ডে কবি যতীন্দ্রমোহন বাগচীর আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। আজ কবি যতীন্দ্রমোহন বাগচীর আবক্ষ মূর্তিতে করিমপুরের বিধায়ক এবং নদিয়া জেলার প্রাইমারি বোর্ড এর চেয়ারম্যান বিমলেন্দু সিংহ রায় মাল্যদান করে সম্মান জানান। উপস্থিত ছিলেন করিমপুরের ব্লক নেতৃত্ব, যুব নেতৃত্ব। বিমলেন্দু সিংহ রায় জানান, করিমপুরের ভূমিপুত্র কবি যতীন্দ্রমোহন বাগচী ওপরে নব প্রজন্ম আরো উৎসাহিত হোক এবং তার সাথে আগামী দিনে তিনি যতীন্দ্রমোহন বাগচীর উপরে শারদ স্মৃতি নামক অনুষ্ঠান করার পরিকল্পনা করেছেন।

