স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৭ নভেম্বর: রোজগারের একমাত্র সম্বল চুরি হয়ে যাওয়ায় মাথা হাত টোটো চালকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের ফুলিয়া পাড়ায়।

ফুলিয়া পাড়ার বাসিন্দা নিমাই চাঁদ কুন্ডুর অভিযোগ, প্রতিদিনের মতোই রাতে টোটো চালিয়ে এসে বাড়ির ভিতরে নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছিলেন। পরদিন শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার টোটোটি নেই। ওই দিন নিমাই চাঁদ বাবু দুপুর পর্যন্ত টোটোটির সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেলেনি সন্ধান। হতাশ হয়ে অবশেষে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিমাই বাবু। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সন্ধ্যার মধ্যে, চুরি যাওয়া টোটো উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। চুরি যাওয়া টোটো তুলে দিলেন নিমাই বাবুর হাতে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। টোটো ফিরে পেয়ে খুশি নিমাইবাবু।

