জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ অক্টোবর: করোনা অতিমারির সময় হঠাৎ কোনও ট্রেন বেলাইন হয়ে বড় দুর্ঘটনার কবলে পড়লে সেই সময়ে কি করণীয় হাতে-কলমে আজ তার প্রশিক্ষণ হল দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুরের নিমপুরা রেলওয়ে ইয়ার্ডে। হাতে কলমে এই প্রশিক্ষণের পোশাকি নাম “মক ড্রিল”।

এই প্রশিক্ষণে রেলের সমস্ত বিভাগের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উপস্থিত ছিল। রেলের বিভাগীয় আধিকারিকরা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর পদাধিকারীরা প্রশিক্ষণে উপস্থিত থেকে হাতে কলমে কাজ করে প্রয়োজনীয় নির্দেশ দেন। হঠাৎ করে দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে কিভাবে যাত্রীদের উদ্ধার করা হবে এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে তা এই মকড্রিলের মাধ্যমেই প্রশিক্ষিত করা হয়েছে।

