মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনার জন্য আজ গুলি চলেছে, বেলঘড়িয়ায় নির্বাচনী প্রচারে বললেন দিলীপ ঘোষ

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১০ এপ্রিল:
“ভোট ঠিক করে হচ্ছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে উস্কাচ্ছেন, তার ফল স্বরূপ আজ ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটে গেল। মুখ্যমন্ত্রীর প্ররোচনায় এই ঘটনা হয়েছে বলে শনিবার বিকালে বেলঘড়িয়ার অভিয করলেন দিলীপ ঘোষ।
আজ বেলঘড়িয়া কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু ব্যানার্জির সমর্থনে রোড-শোতে অংশ নিয়ে এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন দিলীপ ঘোষ।

শনিবার চতুর্থ দফার ভোটে কোচবিহার জেলার শীতলকুচিতে সিআইএসএফের গুলিতে ৪ জনের মৃত্যু হয়েছে, এছাড়া ভোটের লাইনে দুষ্কৃতিদের ১৮ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। এব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষকে উসকাচ্ছেন, যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে হাতা, খুন্তি নিয়ে আক্রমণ করতে বলছেন, এটা তারই পরিনাম। আর তার ফলে ৪ জন মানুষের মৃত্যু হল। ”
তিনি বলেন, “মমতা ব্যানার্জি মানুষকে যে ভাবে উস্কানি দিচ্ছেন, তাঁর বিরুদ্ধে একটি সুয়োমোটো মামলা হওয়া দরকার এবং নির্বাচন কমিশনের উচিত তাঁকে নির্বাচনের প্রচার থেকে বিরত রাখা।”

কোচবিহারের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, আগামী ২ মের পর মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন। অমিত শাহর পদত্যাগের কোনও দরকার নেই। কারন অমিত শাহের হাতে দেশ একদম সুরক্ষিত রয়েছে। আর তার জন্য রাজ্যের মানুষ অবাধ ও নির্ভয়ে ভোট দিতে পারছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *