জে মাহাতো, মেদিনীপুর, ৩১ জানুয়ারি: সোমবার মেদিনীপুর শহরের মীরবাজারের দাস বাসভবনের মন্দিরে রটন্তীকালীর ৫১তম বর্ষের পুজোর আয়োজন করা হয়েছে।
পূজা উপলক্ষ্যে সেজে উঠেছে দাস ভবন। সাড়ম্বরে পালিত হচ্ছে এই পুজো। মহামারী করোনা পরিস্থিতিতে পূজার আয়োজন করার জন্য স্বাস্থ্যবিধি সম্পর্কেও সচেতনতা অবলম্বন করা হয়েছে।
দাস পরিবারের জ্যেষ্ঠ সদস্য রতন চন্দ্র দাস জানান, “মূলত এটি পারিবারিক বাৎসরিক কালী পুজো। বিগত ৫১ বছর ধরে কালী এখানে রটন্তীকালী হিসেবে পূজিত হয়ে আসছেন। তাই সরকারি স্বাস্থ্যবিধি মেনে সচেতনতার সঙ্গে এবারও বাৎসরিক পুজোর আয়োজন করা হয়েছে l

