অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩১ জানুয়ারি: সোমবার সাত সকালেই হাতির তান্ডব তিনটি জায়গায়। কয়েক দিন ধরে এলাকায় হাতির তাণ্ডব শুরু হয়েছে। যার ফলে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে রবিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের রামচন্দ্রপুরে প্রাণহানির ঘটনা ঘটায় হাতির হামলার আশঙ্কা করছেন গ্রামবাসিরা।খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করছে হাতির দল, কিন্তু উদাসীন বন দপ্তর। ইতি মধ্যে নতুন করে হাতির দল ঢোকাতে বন দপ্তরের চিন্তা যেমন বেড়েছে ঠিক তেমনই গ্রামের মানুষ আতঙ্কিত।

সোমবার সাতসকালে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কাশিডাঙ্গা ও হাড়িভাঙ্গা, সিজডিহা গ্রামে প্রায় ৩০ থেকে ৩৫ টি দাঁতাল হাতির দল আচমকা খাবারের সন্ধানে ঢুকে পড়ে। যার ফলে ওই দু’টি গ্রামে হাতির হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেভাবে হাতির দল ওই তিন’টি গ্রামে সোমবার সকাল থেকে দাপিয়ে বেড়াচ্ছে তাতেই যথেষ্ট ফসলের ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে হাতির হামলার আশঙ্কায় গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। বিষয়টি বন দফতরকে জানানো হয়েছে। কিন্তু বনদপ্তরের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের কেবলমাত্র সতর্ক থাকার নির্দেশ দিয়ে কেবলমাত্র দায় সেরে ফেলতে চাইছে বলে জানান গ্রামবাসীরা। কিন্তু হাতির দলকে নিয়ে কোনো চিন্তাই করছে না বন দফতর। তাই যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। যার ফলে হাতির হামকার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছে ওই দুটি গ্রামের মানুষজন বলে জানান গ্রামবাসীরা।

