পুরুলিয়ায় সমর্থক হারাচ্ছে বিরোধীরা, শাসক দল তৃণমূলে যোগদান

সাথী দাস, পুরুলিয়া, ৩১ জানুয়ারি: পুরভোটের মুখে পুরুলিয়া পুরসভায় বিজেপি সিপিএম ফরওয়ার্ড ব্লক দলের সমর্থিত ৮৮ টি পরিবার তৃণমূলে যোগ দিল। আজ তৃণমূল জেলা কার্যালয়ে ওই পরিবারের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, শহর তৃণমূল সভাপতি জ্যোতির্ময় ব্যানার্জি ও তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার। পুরুলিয়া পুরসভার ২, ৩ এবং ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলে যোগ দেওয়া ওই বাসিন্দারা জানান, দলের কাছে শুধু বঞ্চিত হয়েছেন তাঁরা। পুরসভা নির্বাচনে আস্থাশীল তৃণমূলকে প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে প্রচারে সক্রিয়ভাবে অংশ নেবেন তাঁরা।

তৃণমূল জেলা সভাপতি বলেন, “মানুষের আস্থা হারিয়েছে বিরোধীরা। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কিছু মানুষের মন কাড়া যায় সবার নয়। পুরুলিয়া পুরসভা এলাকায় প্রচুর বিরোধী দলের সমর্থিত মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *