স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ সেপ্টেম্বর: বাংলা ভাগের চক্রান্তের প্রতিবাদে বৃহস্পতিবার রায়গঞ্জের রাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল উদ্বাস্তু সেল। এরই পরিপ্রেক্ষিতে এদিন রায়গঞ্জের পুর বাস স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের পথ পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে গিয়ে শেষ হয়। সংগঠনের রাজ্য সভাপতি মুকুল চন্দ্র বৈরাগী, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, অরিন্দম সরকার, গৌতম পাল, মোশারফ হোসেন সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে।


