পুরুলিয়ার নিতুরিয়ায় গণেশ পুজোর উদ্বোধন

সাথী দাস, পুরুলিয়া, ৯ সেপ্টেম্বর: প্রতিবছরের মতো এবছরও গণেশ পুজোর আয়োজন করেছে নিতুরিয়ার পারবেলিয়া সরস্বতী ক্লাব। পুজোর এক দিন আগেই হয়ে গেল তার উদ্বোধন। মণ্ডপের প্রবেশ পথের ফিতে কেটে উদ্বোধন করলেন জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্ত।

সরস্বতী ক্লাবের পক্ষ থেকে শান্তি ভূষণ প্রসাদ যাদব জানান, করোনা পরিস্থিতি মাথায় রেখে অন্য বারের মতো মেলা বসেছে না।করোনার সমস্ত বিধিনিষেধ মেনে ৬ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে পুজো।

দেখতে দেখতে ২৩ বছরে পা দিল পুরুলিয়া জেলার নিতুরিয়া থানার অন্তর্গত পারবেলিয়া সরস্বতী ক্লাবের গণেশ পুজো। জেলার বিখ্যাত গণেশ পুজো মণ্ডপটি তৈরি হয়েছে শঙ্খের আকারে। কোভিড বিধি মেনেই পাঁচদিন ধরে এই পুজো করা হবে। পুজোর দিনগুলোতে বিশেষ আকর্ষন হিসাবে থাকবে রক্তদান শিবির ও চক্ষু হাসপাতালের বিশেষ শিবির। অতি মহামারী সময়কালীন দর্শনার্থীদের মন্ডপের ভিতরে প্রবেশে থাকছে নিষেধ। এর ফলে করোনা সংক্রমণের প্রভাব থেকে সুরক্ষিত থাকবেন দর্শনার্থীরা বলে বিশ্বাস পুজো উদ্যোক্তাদের। করোনার প্রভাবে কাটছাঁট করা হয়েছে মণ্ডপ এবং মূর্তির খরচ বলে পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *