উত্তর দিনাজপুরের চা বাগানে বাঘের আতঙ্ক

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২ এপ্রিল: চা বাগানে বাঘের আতঙ্কে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কাঁচাকালী এলাকায়। ঝুটিয়া গ্রামের পাশে চা বাগান এলাকায় বাঘের আতঙ্কে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের একাংশ শুক্রবার বাঘের মত একটি জন্তু দেখতে পেয়ে ঘটনার কথা পুলিশ ও বন দপ্তরকে জানায়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। শনিবার বাগান কর্তৃপক্ষ চাবাগান বন্ধ রেখেছে। এলাকার চা শ্রমিকরা আতঙ্কে রয়েছেন। রাতে তালা বন্ধ করে ঘরে ছিলেন এবং গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। চা বাগান কর্তৃপক্ষ জানিয়েছে বনদপ্তর খোঁজখবর নেওয়ার পরই চা বাগান চালু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *