শান্তিপুরের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে গিয়ে ছাত্র-ছাত্রীদের ফুল পেন দিলেন বিধায়ক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ এপ্রিল: স্কুলে গিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল এবং কলম তুলে দিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এতদিন অনলাইনে পরীক্ষা দেওয়ার পর ছাত্রছাত্রীরা এবার নিজের স্কুলে বসে পরীক্ষা দেবে।

আজ সকাল থেকেই দেখা গেল ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে নিজেদের স্কুলে প্রবেশ করছে পরীক্ষা দেওয়ার জন্য। শান্তিপুরের বিভিন্ন স্কুলে ঘুরে ছাত্র-ছাত্রীদের হাতে গোলাপ ফুল এবং কলম তুলে দিলেন বিধায়ক ব্রজোকিশোর গোস্বামী। তিনি সাংবাদিকদের বলেন, এটা মুখ্যমন্ত্রীর অভূতপূর্ব একটি সিদ্ধান্ত। ছাত্র-ছাত্রীরা নিজের স্কুলটা খুব ভালোভাবে চেনে সেই কারণে তারা বাড়তি সাহস পাচ্ছে পরীক্ষা দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *