স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২ এপ্রিল: ১১টি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ইটাহারে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত মারনাই অঞ্চলের গোপীবাটি গ্রামে।
আজ সকালে স্থানীয় পথ চলতি সাধারণ মানুষ লক্ষ্য করে গোপীবাটি মধুবন গ্রামীণ সড়কের ধারে দুটি ব্যাগ পড়ে রয়েছে। সেই ব্যাগে ১১টি তাজা বোমা দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই এলাকার সাধারণ মানুষ ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইটাহার থানার পুলিশ। তবে কোথা থেকে এই বোমাগুলো এল তা জানা নেই বলে জানান এলাকার বাসিন্দারা।

ইটাহার থানার পুলিশ বোমাগুলো নিস্ক্রিয় করার জন্য মালদা বোম্বস্কোয়াডকে খবর দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

