ভূপতিনগরে তাজা বোমা ও বোম তৈরির মশলা সহ গ্রেফতার তিন যুবক, তদন্তে পুলিশ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১০ জানুয়ারি: কয়েকটি তাজা বোমা সহ বোম তৈরির মশলা বাজেয়াপ্ত করে তিনজনকে গ্রেফতার করল ভূপতিনগর থানার পুলিশ। অভিযুক্তরা হল বিমল দোলাই, বিনয় কৃষ্ণ দোলাই ও সমর দোলাই। তিনজনের বাড়ি ভূপতিনগর থানার দক্ষিণ বরোজ এলাকায়। সোমবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

স্থানীয় ও পুলিস সূত্রে জানাগেছে, ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত ভূপতিনগর থানার বিভিন্ন এলাকা। বোমাবাজি, বাড়ি ভাঙ্গচুর সহ একাধিক অসামাজিক কাজকর্ম লেগেই রয়েছে। এলাকায় শান্তি ফেরাতে তৎপর হয় পুলিশ প্রশাসন। রাতের অন্ধকারে বরোজ এলাকায় বাঁধা হচ্ছিল বোমা। গোপন সূত্রে খবর পেয়ে ভূপতিনগর থানার পুলিশ গোটা এলাকায় হানা দেয়। হাতেনাতে তিন যুবককে পাকড়াও করে। বাকিরা পুলিশ আসার খবর পেয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। পুলিশ বোমা তৈরি মশলা সহ বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে আসে। এবং তিন যুবককে গ্রেফতার করে আজ কাঁথি আদালতে তোলে। বিচারক তাদের তিনদিনের পুলিশ হেফাজতের পর জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *