অবৈধ সম্পর্কের জেরে গোয়ালপোখরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১০ জানুয়ারি: অবৈধ সম্পর্কের জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করলো এক মহিলার পরিবারের সদস্যরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ার ইকরচলা কালীবাড়ি এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার অন্তর্গত পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। মৃত ওই ব্যক্তির নাম শঙ্কর রায় (৪৫)। বাড়ি বিহারের কিষানগঞ্জ জেলার পশ্চিম পালি এলাকায়।

মৃতের পরিবার সূত্রে জানাগেছে, পাঞ্জিপাড়ার ইকরচলা এলাকায় রিনা নামে এক বিধবা মহিলার সাথে অবৈধ সম্পর্ক তৈরি হয় ওই ব্যক্তির। পেশায় ওই মহিলা হোটেল ব্যবসায়ী। প্রতিনিয়ত ওই ব্যক্তি ওই মহিলার হোটেলে যেতো। তারপরে ওই মহিলার সাথে অবৈধ সম্পর্ক তৈরি হয় ওই ব্যক্তির বলে অভিযোগ তার পরিবারের লোকেদের। রবিবার রাতে ওই মহিলার হোটেলে গেলে মহিলার ভাসুরের ছেলেরা ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ মৃতের আত্মীয়দের। মৃতের শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। এমনকি ওই ব্যক্তির হাতের শিরা কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর ফোনে জানিয়েছেন, অবৈধ সম্পর্কের জেরে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে মহিলার দুই ভাইপো। এই ঘটনায় ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ওই মহিলার দুই ভাইপো পলাতক রয়েছে। মৃতের পরিবারের তরফ থেকে ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে তাকেও গ্রেফতার করা হবে বলে জানান তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *