বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে বহরমপুরে জখম তিন কিশোর

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২২ জানুয়ারি: মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত নগরাজল টিকটিকি পাড়া এলাকায় সকেট বোমা বিস্ফোরণে আহত তিন কিশোর স্থানীয় সূত্রে জানাগেছে, বাড়ির পাশে ফাঁকা মাঠে খেলার সময় এই বিস্ফোরণ ঘটে। আহত তিন কিশোরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পরিবারের সদস্য নাফিসা বিবি জানান, শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ ওই তিনজন খেলা করছিল, তখন বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় এই তিনজন শিশু। আহতদের উদ্ধার করে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য।

মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, বোমা ফেটে জখম হয়েছে তিন কিশোর। আমরা সমস্ত ঘটনার তদন্ত করছি। কি কারণে এলাকায় বোমা মজুত করে রাখা হয়েছিল তার তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *