পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজ এবং আগামী কাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের

আমাদের ভারত, ২২ জানুয়ারি: পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস থেকে আরও জানানো হয়েছে যে বেশ কয়েকটি জেলায় শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যথা- বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পশ্চিম বর্ধমান। আজ এবং কাল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝঞ্ঝার প্রভাবে ইতিমধ্যেই দার্জিলিংয়ের বেশ কিছু জায়গায় নতুন করে তুষারপাত শুরু হয়েছে আজ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, রয়েছে ঘন কুয়াশা। মেঘ-বৃষ্টির দাপটে এই কদিন সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে এবং শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। ঝঞ্ঝাটের জেরে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোনো কোনো জায়গায়। সব মিলিয়ে ১০ থেকে ২০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

অসময়ের এই বৃষ্টিতে আলু, সবজি, ফুল, রবিশস্যের ক্ষতির আশঙ্কা থাকায় হাওয়া অফিস আগাম ব্যবস্থা নিতে বলেছে কৃষকদের। পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব ভারতের দিক থেকে এগিয়ে এসেছে এর ফলে বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণ জলীয়বাষ্প ঢুকেছে বায়ুমন্ডলে, ফলে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। শুক্রবার থেকে উপকূল সংলগ্ন এলাকায় কোথাও কোথাও হালকা থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে কলকাতার কিছু জায়গায় আজ সকালের দিকে ভারী বৃষ্টি হলেও ঘন কুয়াশার রয়েছে। হাওয়া অফিস থেকে অধিকর্তা জানিয়েছেন, বাংলাদেশের উপরে থাকা একটি ঘূর্ণাবর্তের কারণেই এই অকাল বৃষ্টি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *