জে মাহাতো, মেদিনীপুর, ১জুলাই:
তিন মাসের মাথায় মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা ভবনের পাঁচিল টপকে ফের পালিয়ে গেল তিনজন আবাসিকl পলাতক আবাসিকারা হল মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি গ্রামের সুস্মিতা কালসা, নদীয়ার একটি হোম থেকে কিছুদিন আগে নিয়ে আসা আশা সর্দার এবং খড়গপুর থানার গোকুলপুর এলাকার লক্ষ্মী রাজপুতl বৃহস্পতিবার ভোরে আবাসিক ভবনের পাঁচিল টপকে চার কিশোরী চম্পট দিয়েছে বলে কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা গেছেl
পলাতক আবাসিকদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। তিন মাস আগে এই হোম থেকেই তিনজন আবাসিক পাঁচিল টপকে পালিয়ে ছিল, পরে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে বলে জানা গেছেl

